Saturday, 29 August 2015

প্রতিষ্ঠান প্রধানের বাণী

        জয়পুরহাট জেলার অন্তর্ভূক্ত কালাই উপজেলায় অবস্থিত বহুতি গোলজারে উলুম সিনিয়র আলিম মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বিখ্যাত অলিয়ে কামেল হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর চিশতি (রাঃ) ১৯৫১ সালে  এ বিদ্যাপিঠটি স্থাপন করেন। 

       বৃটিশ আমলে দক্ষিন জনপদের অশিক্ষিত তথা পিছিয়ে পড়া মানবগোষ্ঠিকে ইসলামের জ্ঞানের আলো দানের লক্ষ্যে স্থাপিত এ মাদ্রাসাটি আজো সমহিমায় উদ্ভাসিত থেকে অত্র অঞ্চলের শিক্ষাদানে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। বর্তমানে এ দ্বীনি প্রতিষ্ঠানটিতে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যায়নরত।

    আধুনিক উন্নত প্রযুক্তির একটি কম্পিউটার ল্যাবসুসজ্জিত গ্রন্থাগারসমৃদ্ধ বিজ্ঞানাগারকারীগরি ওয়ার্কসপ পর্যাপ্ত সুবিশাল ভবন এবং মনোরম ক্যাম্পাস নিয়ে বর্তমানে মাদ্রাসাটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত।

      প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদঅভিভাবকবৃন্দসুধীজনস্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের পরামর্শ ও দক্ষ শিক্ষক শিক্ষিকাদের নিরলস পরিশ্রমের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
      বর্তমানে মাদ্রাসার বিভিন্ন পরীক্ষার ফলাফল সন্তোসজনক তবে ভবিষ্যতে গুনগত মান বৃদ্ধি পেয়ে আরো ভাল হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। 

                                                                        (মোঃ আঃ কাইয়ুম)
                                                                                অধ্যক্ষ   
                                                       বহুতি গোলাজারে উলুম সিনিয়র আলিম মাদ্রাসা

0 comments:

Post a Comment

 
Contact Developer | This Website is developed by Md. Mamunur Rashid Cell +8801741527884|